সব পত্রিকাAll Newspapers
iPhone ও iPadiPhone & iPad

প্রাইভেসি পলিসিPrivacy Policy

কার্যকর: ১৮ নভেম্বর ২০২৬ · প্রকাশক: TechEasyLifeEffective 18 November 2026 · Published by TechEasyLife

এই পলিসি iPhone ও iPad-এর জন্য সব পত্রিকা অ্যাপে প্রযোজ্য।

This policy applies to the All Newspapers app on iPhone & iPad.

1সংক্ষেপেSummary

সব পত্রিকা একটি বিনা মূল্যের সংবাদ অ্যাপ। এতে কোনো অ্যাকাউন্ট বা লগইন নেই; আমরা আপনার নাম, ইমেইল, ফোন নম্বর বা সঠিক অবস্থান চাই না এবং কোনো ব্যক্তিগত তথ্য বিক্রি করি না।

  • অ্যাপ চালাতে Google AdMob-এর বিজ্ঞাপন দেখানো হয়; বিজ্ঞাপনের জন্য Google কিছু ডিভাইস-তথ্য ব্যবহার করে।
  • নোটিফিকেশন পাঠাতে ও কতজন অ্যাপ ব্যবহার করছেন জানতে সামান্য বেনামি তথ্য রাখা হয় — যা আপনি সেটিংসে বন্ধ করতে পারেন।
  • আপনার পছন্দ, সংরক্ষিত খবর ও সেটিংস শুধু আপনার ফোনেই থাকে।

All Newspapers is a free news app. There are no accounts or logins; we don't ask for your name, email, phone number or precise location, and we never sell personal data.

  • The app is funded by Google AdMob ads, and Google uses some device information for them.
  • We keep a little anonymous information to send notifications and to know how many people use the app — you can turn it off in Settings.
  • Your favourites, saved stories and settings stay on your phone.

2এক নজরে সংগৃহীত তথ্যData at a glance

ধরনকীকেনকে পায়
ডিভাইস বা অন্যান্য আইডিবিজ্ঞাপন আইডি / IDFA (শুধু অনুমতি দিলে), Firebase ইনস্টলেশন আইডি, নোটিফিকেশন টোকেনবিজ্ঞাপন, পরিসংখ্যান, অ্যাপের কাজGoogle (AdMob, Firebase)
আনুমানিক অবস্থানবিজ্ঞাপনের জন্য IP থেকে Google-এর অনুমান; পরিসংখ্যানে সিম/টাইমজোন থেকে দেশবিজ্ঞাপন, পরিসংখ্যানGoogle
অ্যাপ ব্যবহারের তথ্যবিজ্ঞাপন দেখা ও চাপা; অ্যাপ খোলার সময়; নোটিফিকেশন ও চাকরির অ্যালার্ট চালু কিনাবিজ্ঞাপন, পরিসংখ্যানGoogle
অ্যাপের কার্যকারিতাবিজ্ঞাপন SDK-র ক্র্যাশ ও ডায়াগনস্টিক তথ্যবিজ্ঞাপন, স্থিতিশীলতাGoogle

কোনো তথ্য বিক্রি করা হয় না। নাম, ইমেইল, ফোন নম্বর, সঠিক অবস্থান, পরিচিতি, ছবি, ফাইল, ব্রাউজিং ইতিহাস বা আর্থিক তথ্য সংগ্রহ করা হয় না।

TypeWhatWhyWho receives it
Device or other IDsAdvertising ID / IDFA (only with your permission), Firebase installation ID, notification tokenAdvertising, analytics, app functionalityGoogle (AdMob, Firebase)
Approximate locationDerived by Google from IP for ads; country from SIM/time zone for statisticsAdvertising, analyticsGoogle
App activityAd views and clicks; app opens (first/last seen); notification and job-alert on/offAdvertising, analyticsGoogle
App info and performanceCrash and diagnostic data in the ads SDKAdvertising, app stabilityGoogle

No data is sold. We don't collect names, email, phone numbers, precise location, contacts, photos, files, browsing history or financial information.

3যা শুধু আপনার ফোনে থাকেWhat stays on your phone

প্রিয় পত্রিকা, সংরক্ষিত খবর, পড়ার ইতিহাস ও “পড়া হয়েছে” চিহ্ন, সম্প্রতি পড়া পত্রিকা, নিজের যোগ করা সাইট, ভাষা, দেশ, জেলা, থিম, লেখার আকার, চাকরির অ্যালার্টের পছন্দ ও অন্যান্য সেটিংস, এবং অফলাইনে দেখার জন্য সাম্প্রতিক শিরোনাম — এগুলো শুধু আপনার ফোনে থাকে, আমাদের কোনো সার্ভারে যায় না। অ্যাপ মুছে ফেললে এগুলোও মুছে যায়।

Favourite papers, saved stories, your reading history and “read” marks, recently read papers, sites you add, language, country, district, theme, text size, job-alert choices and other settings, and recent headlines kept for offline reading, are stored only on your phone and never sent to our servers. Uninstalling the app deletes them.

4বিজ্ঞাপন (Google AdMob)Advertising (Google AdMob)

অ্যাপে Google AdMob-এর বিজ্ঞাপন দেখানো হয় — খবরের তালিকার মাঝে, পত্রিকার তালিকায় এবং মাঝেমধ্যে পুরো পর্দায় (খবর পড়ে ফেরার সময় বা অনেকক্ষণ পর অ্যাপে ফিরলে)। বিজ্ঞাপন দেখাতে ও মাপতে Google সংগ্রহ করতে পারে:

  • বিজ্ঞাপনের আইডি (IDFA) — শুধু আপনি অনুমতি দিলে
  • IP ঠিকানা থেকে আনুমানিক অবস্থান
  • ডিভাইসের মডেল, iOS সংস্করণ, ভাষা ও নেটওয়ার্কের ধরন
  • বিজ্ঞাপন দেখা ও চাপার তথ্য, ক্র্যাশ ও কার্যকারিতার তথ্য

এটি Google কীভাবে পার্টনারদের অ্যাপ থেকে তথ্য ব্যবহার করে অনুযায়ী হয়।

  • ট্র্যাকিং প্রশ্ন (App Tracking Transparency): অ্যাপ অন্য কোম্পানির অ্যাপ ও সাইটে আপনাকে ট্র্যাক করতে পারবে কিনা, তা iPhone নিজে জিজ্ঞেস করে। “Ask App Not to Track” বেছে নিলে IDFA ব্যবহার হয় না, তখনও সাধারণ (অ-ব্যক্তিগতকৃত) বিজ্ঞাপন দেখা যেতে পারে। পরে সেটিংস › প্রাইভেসি ও সিকিউরিটি › ট্র্যাকিং থেকে বদলানো যায়।
  • ইউরোপ (EEA), যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড: বিজ্ঞাপনের আগে Google-এর সম্মতি ফর্ম দেখানো হয়; পরে সেটিংস → “বিজ্ঞাপনের প্রাইভেসি” থেকে বদলানো যায়।
  • SKAdNetwork: বিজ্ঞাপন কাজ করছে কিনা মাপতে Apple-এর SKAdNetwork ব্যবহৃত হয়, যা আপনাকে আলাদাভাবে শনাক্ত করে না।

খবর খোলার পর পড়ার পাতায় এবং পড়ার মোডে অ্যাপ নিজে কোনো বিজ্ঞাপন দেখায় না। “বিজ্ঞাপন ছাড়া” সাবস্ক্রিপশন চালু থাকলে অ্যাপের কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।

The app shows Google AdMob ads — between headlines, in the newspaper lists and occasionally full screen (when you come back from a story, or return to the app after a while). To show and measure ads, Google may collect:

  • the advertising identifier (IDFA) — only if you allow it
  • approximate location derived from your IP address
  • device model, iOS version, language and network type
  • ad views and clicks, crash and performance data

This follows how Google uses information from sites or apps that use its services.

  • Tracking question (App Tracking Transparency): iOS asks whether the app may track you across other companies' apps and websites. If you choose “Ask App Not to Track”, the IDFA is not used; you may still see non-personalised ads. You can change this later in Settings › Privacy & Security › Tracking.
  • EEA, UK and Switzerland: Google's consent form appears before ads; you can change your choice later in Settings → “Ad privacy choices”.
  • SKAdNetwork: Apple's SKAdNetwork is used to measure whether ads work, without identifying you.

The app shows no ads of its own on article pages or in reader mode. With the “No ads” subscription active, the app shows no ads at all.

5“বিজ্ঞাপন ছাড়া” সাবস্ক্রিপশন“No ads” subscription

সাবস্ক্রিপশন কেনা, নবায়ন, বাতিল ও ফেরত (রিফান্ড) পুরোপুরি Apple-এর মাধ্যমে হয়। আমরা আপনার নাম, কার্ড, ঠিকানা বা Apple Account পাই না — অ্যাপ শুধু আপনার ডিভাইসে Apple-এর কাছ থেকে জানতে পারে সাবস্ক্রিপশন চালু আছে কিনা।

Buying, renewing, cancelling and refunds are handled entirely by Apple. We never receive your name, card, address or Apple Account — the app only learns from Apple, on your device, whether the subscription is active.

6নোটিফিকেশনNotifications

আপনি অনুমতি দিলে নোটিফিকেশন পাঠাতে Google Firebase Cloud Messaging আপনার ফোনের জন্য একটি নোটিফিকেশন টোকেন তৈরি করে। কাকে কোন নোটিফিকেশন যাবে তা ঠিক করতে ফোনটি কিছু “বিষয়” (topic)-এ যুক্ত হয়:

  • সব পাঠক; iPhone; অ্যাপের ভাষা; অ্যাপে বেছে নেওয়া দেশ ও জেলা
  • শুধু আপনি চালু করলে: সকাল-সন্ধ্যার সংক্ষেপ, চাকরির অ্যালার্ট ও আপনার বেছে নেওয়া চাকরির ধরন

এতে আপনার পরিচয় থাকে না; আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নোটিফিকেশন পাঠাই না। খবরের নোটিফিকেশন ও চাকরির অ্যালার্ট সেটিংস থেকে আলাদাভাবে বন্ধ করা যায়; iPhone-এর সেটিংস › সব পত্রিকা › নোটিফিকেশন থেকেও পুরোপুরি বন্ধ করা যায়।

If you allow notifications, Google Firebase Cloud Messaging creates a notification token for your phone. To decide who receives which notification, the phone joins a few “topics”:

  • all readers; iPhone; app language; the country and district chosen in the app
  • only if you turn them on: the morning and evening briefing, job alerts and the job kinds you picked

These don't identify you, and we never send notifications to a specific person. News notifications and job alerts can be turned off separately in Settings, or completely in iPhone Settings › All Newspapers › Notifications.

7বেনামি ব্যবহার পরিসংখ্যানAnonymous usage statistics

কতজন পাঠক অ্যাপ ব্যবহার করছেন তা জানতে প্রতিটি ইনস্টলের জন্য Google Firebase-এ একটি এলোমেলো বেনামি আইডি তৈরি হয়। এর সঙ্গে রাখা হয়:

  • ফোনের ধরন (Android বা iPhone) ও অ্যাপ সংস্করণ
  • দেশ — সিম/নেটওয়ার্ক, টাইমজোন বা ফোনের অঞ্চল-সেটিং থেকে (GPS নয়)
  • অ্যাপের ভাষা, অ্যাপে বেছে নেওয়া দেশ ও “আমার জেলা”
  • নোটিফিকেশন, সংক্ষেপ ও চাকরির অ্যালার্ট চালু কিনা
  • প্রথম ও শেষবার অ্যাপ খোলার সময়

আপনি কী পড়েন, কোন সাইট খোলেন বা কী খোঁজেন তা কখনো পাঠানো হয় না। সেটিংস → “বেনামি ব্যবহার পরিসংখ্যান” বন্ধ করলে পাঠানো থেমে যায় এবং আপনার রেকর্ড সঙ্গে সঙ্গে মুছে ফেলা হয়। ইউরোপ (EEA), যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে এটি আপনি নিজে চালু না করা পর্যন্ত বন্ধ থাকে।

To know how many people use the app, each install gets a random anonymous ID in Google Firebase. With it we store:

  • phone type (Android or iPhone) and app version
  • country — from the SIM/network, time zone or region setting (not GPS)
  • app language, and the country and “my district” chosen in the app
  • whether notifications, the briefing and job alerts are on
  • when the app was first and last opened

What you read, open or search is never sent. Turning off Settings → “Anonymous usage statistics” stops it and deletes your record immediately. In the EEA, UK and Switzerland it stays off unless you turn it on.

8খবর, লোগো, অনুবাদ ও পড়ে শোনানোNews, logos, translation and read-aloud

  • শিরোনাম দেখাতে অ্যাপ সরাসরি পত্রিকাগুলোর পাবলিক RSS ফিড ডাউনলোড করে।
  • পত্রিকার লোগো দেখাতে Google-এর ফেভিকন সেবায় শুধু ওয়েবসাইটের ডোমেইন নাম পাঠানো হয়।
  • আপনি অনুবাদ বেছে নিলে পাতার ঠিকানা (URL) বা লেখা Google Translate-এ পাঠানো হয়; Google-এর প্রাইভেসি পলিসি প্রযোজ্য। আপনি না চাইলে (বা “স্বয়ংক্রিয় অনুবাদ” চালু না করলে) কিছু অনুবাদ হয় না।
  • পড়ার মোড ও “শুনুন” আপনার ফোনেই কাজ করে, ফোনের নিজস্ব টেক্সট-টু-স্পিচ দিয়ে।
  • নামাজের সময়: ফোনেই হিসাব হয়। “আমার অবস্থান ব্যবহার করুন” চাপলে শুধু তখন ফোন আনুমানিক অবস্থানের অনুমতি চায়; অবস্থান (প্রায় ১ কিমি পর্যন্ত গোল করে) শুধু ফোনে সময় হিসাবের জন্য রাখা হয়, কোথাও পাঠানো হয় না। চাইলে শহর বেছে নিতে পারেন।
  • মুদ্রার রেট: চালু করলে অ্যাপ দিনে বড়জোর দুবার ExchangeRate-API (open.er-api.com) থেকে সাধারণ রেট-তালিকা আনে; আপনার কোনো তথ্য পাঠানো হয় না (সব ওয়েবসাইটের মতো তারা শুধু অনুরোধের IP দেখে)।
  • ক্রিপ্টোর দাম: ক্রিপ্টো বিষয়ের পাতা খোলা থাকলে অ্যাপ CoinGecko (api.coingecko.com) থেকে কয়েকটি মুদ্রার সাধারণ দাম আনে; আপনার কোনো তথ্য পাঠানো হয় না। অ্যাপ কোনো ক্রিপ্টো কেনাবেচা বা এক্সচেঞ্জের সেবা দেয় না।
  • সোনা ও রুপার দাম: “স্বর্ণ ও মুদ্রা” বিষয়ের পাতা খোলা থাকলে অ্যাপ gold-api.com থেকে সোনা ও রুপার আন্তর্জাতিক দাম আনে; আপনার কোনো তথ্য পাঠানো হয় না।
  • অ্যাপ আপডেট ও রিভিউয়ের জন্য App Store-এর নিজস্ব ব্যবস্থা ব্যবহৃত হয়।
  • Headlines are downloaded directly from publishers' public RSS feeds.
  • To show logos, only website domain names are sent to Google's favicon service.
  • When you choose to translate, the page address (URL) or text is sent to Google Translate; Google's privacy policy applies. Nothing is translated unless you ask (or turn on “Auto-translate foreign pages”).
  • Reader mode and “Listen” work on your phone, using its own text-to-speech.
  • Prayer times: worked out on your phone. Only if you tap “Use my location” does the phone ask for approximate location; it is rounded to about 1 km, kept on the phone for the calculation and never sent anywhere. You can pick a city instead.
  • Exchange rates: if you turn them on, the app fetches a public rate list from ExchangeRate-API (open.er-api.com) at most twice a day; nothing about you is sent (like any website, they see only the request's IP address).
  • Crypto prices: while the Crypto topic is open, the app fetches public prices for a few coins from CoinGecko (api.coingecko.com); nothing about you is sent. The app offers no crypto buying, selling or exchange services.
  • Gold and silver prices: while the Gold & Currency topic is open, the app fetches world gold and silver prices from gold-api.com; nothing about you is sent.
  • App updates and review prompts use the App Store's own systems.

9পত্রিকার ওয়েবসাইটPublisher websites

অ্যাপের ভেতরের ব্রাউজারে আপনি যে পত্রিকার সাইট খোলেন, সেই সাইট নিজস্ব কুকি, বিজ্ঞাপন ও অ্যানালিটিক্স ব্যবহার করতে পারে; সেখানে তাদের নিজস্ব প্রাইভেসি পলিসি প্রযোজ্য। আমরা সেই তথ্য দেখি বা পাই না। ঐচ্ছিক “পত্রিকার সাইটে বিজ্ঞাপন ও ট্র্যাকার আটকান” চালু করলে কী আটকানো হবে তা ফোনেই ঠিক হয়; কিছুই আমাদের কাছে আসে না।

Newspaper websites you open in the in-app browser may use their own cookies, advertising and analytics, under their own privacy policies; we don't see or receive that data. If you turn on the optional “Block ads and trackers on news sites”, what gets blocked is decided on your phone and nothing is sent to us.

10আপনার যোগ করা সাইট ও প্রস্তাবSites you add and suggest

নিজে যোগ করা লিংক আপনার ফোনে থাকে; নাম বসাতে অ্যাপ সাইটটির প্রথম পাতা একবার খোলে। “সবার জন্য প্রস্তাব করুন” চালু করলে শুধু সাইটের নাম ও লিংক, আপনার দেশ/জেলা, ফোনের ধরন ও বেনামি আইডি আমাদের অ্যাডমিনের কাছে যায়, যাতে আমরা সাইটটি যাচাই করে সবার জন্য যোগ করতে পারি।

Links you add stay on your phone; to fill in the name, the app loads the site's home page once. If you turn on “Suggest for everyone”, only the site's name and link, your country/district, phone type and anonymous ID are sent to our admin, so we can check the site and add it for everyone.

12সেবা প্রদানকারী, সংরক্ষণ ও নিরাপত্তাProviders, retention and security

আমরা Google (Firebase Authentication, Cloud Firestore, Cloud Messaging, AdMob) ও Cloudflare (অ্যাডমিন প্যানেল) ব্যবহার করি। তথ্য এনক্রিপ্টেড সংযোগে (HTTPS) পাঠানো হয় এবং Google-এর সার্ভারে নিরাপদে থাকে, যা আপনার দেশের বাইরেও হতে পারে; Google প্রয়োজনীয় চুক্তিগত সুরক্ষা (যেমন EU Standard Contractual Clauses) ব্যবহার করে।

  • ব্যবহার পরিসংখ্যান: বন্ধ করলে সঙ্গে সঙ্গে মুছে যায়; নইলে মোট ব্যবহার বোঝার প্রয়োজন যতদিন, ততদিন রাখা হয়।
  • নোটিফিকেশন টোকেন: অ্যাপ মুছলে বা নোটিফিকেশন বন্ধ করলে অকার্যকর হয়ে যায়।
  • প্রস্তাবিত সাইট: যাচাই শেষ হলে প্রয়োজনের বেশি রাখা হয় না।

We use Google (Firebase Authentication, Cloud Firestore, Cloud Messaging, AdMob) and Cloudflare (our admin panel). Data travels over encrypted connections (HTTPS) and is stored securely on Google's servers, which may be outside your country; Google uses the required safeguards (such as the EU Standard Contractual Clauses).

  • Usage statistics: deleted as soon as you turn them off; otherwise kept only as long as needed to understand overall use.
  • Notification tokens: stop working when you uninstall the app or turn notifications off.
  • Suggested sites: not kept longer than needed once reviewed.

13আপনার অধিকারYour rights

যেখানে প্রযোজ্য আইন (যেমন GDPR, UK GDPR, ক্যালিফোর্নিয়ার CCPA/CPRA) আপনাকে অধিকার দেয়, সেখানে আপনি আপনার তথ্য দেখা, সংশোধন, মুছে ফেলা, সীমিত করা, আপত্তি জানানো ও সম্মতি প্রত্যাহারের অনুরোধ করতে পারেন। বেশিরভাগ কাজ অ্যাপের সেটিংস থেকেই হয়; বাকিগুলোর জন্য support@techeasylife.com-এ লিখুন — আমরা ৩০ দিনের মধ্যে উত্তর দিই। আপনার স্থানীয় তথ্য-সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার অধিকারও আপনার আছে। বিস্তারিত: তথ্য মুছে ফেলা।

Where the law gives you rights (for example the GDPR, UK GDPR or California's CCPA/CPRA), you can ask to access, correct, delete or restrict your data, object to its use and withdraw consent. Most of this works directly in the app's Settings; for anything else email support@techeasylife.com — we reply within 30 days. You may also complain to your local data-protection authority. Details: Delete your data.

14শিশুChildren

অ্যাপটি ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি নয় (ইউরোপের কিছু দেশে ১৬)। আমরা জেনেশুনে শিশুদের কোনো তথ্য সংগ্রহ করি না; এমন কিছু জানতে পারলে মুছে ফেলি।

The app is not directed at children under 13 (16 in some European countries). We don't knowingly collect children's data and delete it if we learn of any.

15পরিবর্তন ও যোগাযোগChanges and contact

কিছু বদলালে এই পাতা ও কার্যকর তারিখ হালনাগাদ করা হবে; বড় পরিবর্তন হলে অ্যাপের আপডেটের সঙ্গে বা অ্যাপে জানানো হবে। প্রশ্ন বা অনুরোধ: TechEasyLife · support@techeasylife.com

If anything changes we'll update this page and its effective date, and announce important changes with an app update or in the app. Questions or requests: TechEasyLife · support@techeasylife.com